বুধবার, ২৬ আগস্ট, ২০০৯

ডিজাবল করুন আপনার কম্পিউটারের “Turn off” বাটন

আপনি ইচ্ছে করলেই সহজেই আপনার কম্পিউটারের Turn off বাটনটি registry editor এর সাহায্যে disable করতে পারবেন। এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো --


প্রথমে Start বাটনে গিয়ে Run এ ক্লিক করে Run অপশানে গিয়ে regedit লিখে Enter চাপতে হবে।










এবার নিম্নে নির্দেশকৃত স্থানে যেতে হবে ---

HKEY_CURRENT_USER / Software / Microsoft / Windows / CurrentVersion / Policies / Explorer


এবার ডান দিকে প্রাপ্ত প্যানেল থেকে right click করে নতুন একটি DWORD value তৈরী করতে হবে এবং এর নাম দিতে হবে NoClose













এবার value data box1 বসিয়ে OK করে বেরিয়ে আসতে হবে।















এবার registry editor বন্ধ করে দিতে হবে।

এবার কম্পিউটার restart করতে হবে।

এবার দেখুন মজা।

এবার পরবর্তিতে Turn Off বাটন enable করতে চাইল শুধু value data box1 এর স্থানে 0 বসিয়ে OK করে বেরিয়ে আসতে হবে অথবা NoClose DWORD value ডিলিট করলেই হয়ে যাবে।

তাহলেই আপনি আবার Turn Off বাটন ফিরে পাবেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন